শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ফিলিস্তিনি নারীদের বিক্ষোভে ইসরায়েলের গুলি; আহত ১৩৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজা উপত্যকায় ফিলিস্তিনি নারী বিক্ষোভে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী।  এতে কমপক্ষে ১৩৪ ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানা গেছে।

নিজেদের ভূমি ফিরে পাওয়ার লক্ষে অব্যাহতভাবে বিক্ষোভ করে যাচ্ছেন ফিলিস্তিনি নারীরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আসরাফ আল কুদরা মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছেন, বিক্ষোভে অংশ নেয়াদের ওপর ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে বেশ কয়েকজন সাংবাদিকও আহত হয়েছে। তারা সে সময় ঘটনাস্থলে ছিলেন।

নিজেদের ভূমির অধিকার আদায়ে ৩০ মার্চ থেকে যে কর্মসূচি শুরু হয়েছে তাতে এবারই সবচেয়ে বেশি নারীকে বিক্ষোভে অংশ নিতে দেখা গেছে। বিক্ষোভে অংশ নেয়াদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিতে এখন পর্যন্ত কমপক্ষে ১৩৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬ হাজারের বেশি ফিলিস্তিনি।

বন্দর শহরের বিভিন্ন স্থান থেকে বাসে করে মঙ্গলবার বিক্ষোভে অংশ নেন নারীরা। অনেক নারীই তাদের ছোট ছোট শিশুদের নিয়েই বিক্ষোভে অংশ নিয়েছেন।

রিম আবু ইরমানা নামে বিক্ষোভে অংশ নেয়া এক নারী বলেন, আমার মেয়ে যে প্রতিবাদ শুরু করেছিল আমি তা শেষ করতে এসেছি। তার হাতে তার ১৫ বছর বয়সী মেয়ের একটি ছবি ছিল। গত ১৪ মে ওয়াসাল নামের ওই কিশোরী ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়। ওই একই দিনে আরও ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়।

ইসরাইলি ড্রোন ভূপাতিত করল ফিলিস্তিন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ