শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’

মিয়ানমারকে রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে হবে: জাতিসংঘ, বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  রোহিঙ্গাদের নাগরিকত্ব মিয়ানমারকে দিতে হবে এর কোনো বিকল্প হতে পারে না বলে সাফ জানিয়ে দিলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

দুই দিনের বাংলাদেশ সফর শেষে ঢাকা ছাড়ার আগে সোমবার সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান তিনি। অন্যদিকে রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়ে বাংলাদেশকে অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।

কক্সবাজারে সরেজমিনে রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষন শেষে ঢাকায় ফিরে যৌথ সংবাদ সম্মেলন করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।

জাতিসংঘ মাহাসচিব বলেন, রোহিঙ্গা সংকট সৃষ্টি করেছে মিয়ানমার এর সমাধান তাদেরই করতে হবে। রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালানোয় মিয়ানমারকে জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক চাপ জোরদার করার আহ্বান জানান তিনি।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, রোহিঙ্গাদের নাগরিকত্বের পূর্ণ সুযোগ-সুবিধা ও মর্যাদা নিয়ে ফিরিয়ে নেয়ার জন্য মিয়ানমারকে রাজনৈতিক সমাধান ও দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে।

মিয়ানমার সরকার এবং তাদের সামারিক বাহিনীকে রাখাইনে একটি পরিবেশ তৈরি করতে হবে যাতে রোহিঙ্গারা ফিরে যেতে পারে। নাগরিকত্ব না দেয়ার প্রশ্নে দেশটির সঙ্গে জাতিসংঘের কোনো ধরনের চুক্তি বা সমঝোতার খবর ভিত্তিহীন।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বলেন, মানবিক সাহায্য এবং বাংলাদেশের উন্নয়ন একইসঙ্গে অব্যহত রাখতে তার সংস্থা তৎপর রয়েছে। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তা শুধু রোহিঙ্গাদের জন্য নয়, কক্সবাজারের স্থানীয়দের উন্নয়নেও ব্যবহার করা হবে।

রোহিঙ্গাদের কাছে হত্যা আর ধর্ষণের যে বিবরণ শুনেছি তা অকল্পনীয়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ