শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

মালেয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গ্রেফতার হলেন মালেয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। কুয়ালালামপুরে তাকে গ্রেফতার করা হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

ওয়ানএমডিবি রাষ্ট্রীয় বিনিয়োগ ফান্ড আত্মসাৎ ও অর্থ চোরাচালানের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। খবর আল - জাজিরার।

মঙ্গলবার নাজিবের পারিবারিক আইনজীবি চ্যানেল নিউজ এশিয়াকে জানান, তার বিরুদ্ধে বুধবার এই মামলার চার্জ গঠন করা হতে পারে। এর আগে মঙ্গলবারই মালেয়েশিয়ার দুর্নীতি দমন এজেন্সি নাজিবের সৎ পুত্র ও হলিউড প্রযোজক রিজা আজিজকে জিজ্ঞাসাবাদ করে।

ওয়ান এমডিবি ফান্ডে দুর্নীতির অভিযোগের প্রভাবেই গত ৯ মের সাধারণ নির্বাচনে বড় ব্যবধানে হেরে যান নাজিব রাজাক। এবং এর ফলে আবারও ক্ষমতায় আসেন সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তার সরকার ক্ষমতায় এসেই নাজিবের বিরুদ্ধে তদন্ত শুরু করে।

এদিকে দুর্নীতি দমন এজেন্সির কার্যালয়ে গণমাধ্যমকর্মীরা রিজার সাথে কথা বলতে চাইলে তিনি এড়িয়ে যান। যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা রিজার প্রতিষ্ঠান রেড গ্রানাইড পিকচারস ওয়ান আইএসডিবি ফান্ড থেকে চুরি যাওয়া অর্থ হলিউডের বেশ কিছু চলচিত্র প্রযোজনায় ব্যবহার করেছিলো।

এর মধ্যে রয়েছে উলফস অফ ওয়াল স্ট্রিটের মতো ব্যবসা সফল চলচিত্র। গত মার্চে এই বাবদ যুক্তরাষ্ট্র সরকারকে ৬ কোটি ডলার দিতে রাজি হয় রেড গ্রানাইড। – আল জাজিরা।

আরও পড়ুন : নাজিব রাজাকের বাড়ি থেকে ২ হাজার কোটি টাকার সম্পদ জব্দ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ