শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

বাঘেরহাটে মসজিদের নাম বদলের চেষ্টা, বিরোধিতা করায় হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাঘেরহাটে এক’শ বছর পুরোনো মসজিদের নাম বদলের চেষ্টার বিরোধীতা করায় মসজিদ কমিটির সাধারণ সম্পাদকসহ মুসল্লিদের উপর হামলার ঘটনা ঘটেছে। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের ‘মুন্সিবাড়ী জামে মসজিদ’ এর নাম বদলকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়,  ১৮২০ সালে স্থানীয় মুসল্লিদে নামাজ পড়ার জন্য “পশ্চিম চিংড়াখালী মুন্সিবাড়ী জামে মসজিদটি’ প্রতিষ্ঠা করা হয়। দীর্ঘদিন ধরে এ নামেই মসজিদের সকল কার‌্যক্রম চলে আসছে। হঠাৎ করে, একই গ্রামের কুয়েত প্রবাসি রফিকুল ইসলাম টিপু মুন্সি এই জামে মসজিদটির নাম বদল করে ‘শেখ মহব্বত উল্লাহ জামে মসজিদ’ নাম দিয়ে একটি সাইনবোর্ড টাঙালে মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে সাইনবোর্ডটি সরিয়ে ফেলে।

এ ঘটনায় প্রতিপক্ষের হামলায় মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. শামীম হাওলাদারসহ কয়েকজন আহত হন। এ ঘটনার পর মোঃ রফিকুল ইসলাম টিপুর স্ত্রী বাদী হয়ে উল্টো মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. শামীম হাওলাদারসহ ৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. শামীম হাওলাদার বলেন, আগে মসজিদটির কাঁচা ঘর ছিল। এলাকাবাসির ঐকান্তিক চেষ্টায় সেখানে টাইলস লাগানো হয়েছে। শতবছরের পুরাতন এই মসজিদটি আগের নামেই থাকুক এটাই মুসল্লিদের প্রত্যাশা।

কিন্তু এলকার প্রভাবশালী কুয়েত প্রবাসি রফিকুল ইসলাম টিপু মুন্সি তার লোকজন নিয়ে এটির নাম পরিবর্তন করে ‘শেখ মহব্বত উল্লাহ জামে মসজিদ’ নামে একটি সাইনবোর্ড টানিযে দিযেছে। এর প্রতিবাদ করায় হামলা ও মিথ্যা মামলার শিকার হতে হচ্ছে আমাদের।

আরও পড়ুন : ভারতের টিলাওয়ালি মসজিদের সামনে মূর্তি বসানো হচ্ছে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ