শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাওলানা আব্দুল গনী রহ. জীবন ও স্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন সোমবার দেশে ১২ শতাংশের বেশি শিক্ষার্থী পড়ে মাদরাসায়, বেশি কওমিতে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে মোদি সরকার: যুক্তরাষ্ট্রের সংস্থা তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

নবম দিনের মতো অনশনে নন-এমপিও শিক্ষকেরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এমপিওভুক্তির দাবিতে আজ নবম দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন নন-এমপিও শিক্ষকেরা।

এরই মধ্যে শতাধিক শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন অনশনকারীরা। রোববার এমপিও নীতিমালা অনুযায়ী যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানকে এ মাস থেকেই এমপিওভুক্ত করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তবে মন্ত্রীর ঘোষণাতে আশ্বস্ত নন আন্দোলনরত শিক্ষকেরা। তারা বলছেন, সব প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা না হলে আমরণ অনশন স্থগিত হবে না।

এমপিওভুক্তির দাবিতে নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা গত বছরের ২৬ ডিসেম্বর থেকে লাগাতার কর্মসূচি শুরু করেন।

শিক্ষকদের সমর্থন জানাতে অনশনে চরমোনাই পীর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ