শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

খালেদার আপিলের শুনানি ৮ জুলাই পর্যন্ত মুলতবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস চেয়ে খালেদা জিয়ার আপিল ও সাজা বৃদ্ধি চেয়ে দুদকের করা আবেদনের শুনানি রোববার পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

রোববার দুপুর দুইটায় এই শুনানি শুরু হতে পারে। শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, কোনো আপিলের প্রক্রিয়া শুরু হলেই খালেদা জিয়ার আইনজীবীরা মুলতবির আবেদন করেন। এসময় অ্যাটর্নি জেনারেল আপিল শুনানি শুরু করতে আবেদন করেন আদালতে।

পরে দুদক আইনজীবী খুরশীদ আলম খান চাকরি সংকান্ত একটি রায়ের কথা উল্লেখ করে আদালতে বলেন, আপিল বিভাগ ৩১ জুলাইয়ের মধ্যে খালেদা জিয়ার আপিল নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশনা দিয়েছেন। সর্বোচ্চ আদালতের এ নির্দেশনা, হাইকোর্টের জন্য বাধ্যতামূলক।

পরে আইনজীবী খুরশীদ আলম খান আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী খালেদা জিয়ার রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানি শুরুর আরো একটি আবেদন করেন।

রোহিঙ্গাদের কাছে হত্যা আর ধর্ষণের যে বিবরণ শুনেছি তা অকল্পনীয়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ