শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’

সিসিক নির্বাচন : ১০ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে ১০ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

রবিবার ঋণখেলাপি, তথ্যগোপন ও আয়কর রিটার্ন দাখিলের তথ্যে গড়মিল থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানান সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান।

মনোনয়নপত্র বাতিল হওয়াদের মধ্যে সাতজন কাউন্সিলর প্রার্থী ও তিনজন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী রয়েছেন।

নির্বাচন কর্মকর্তার তথ্য অনুসারে, আয়কর রিটার্নের তথ্যে সমস্যা থাকায় ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রাজিব কুমার দে, ঋণ খেলাপি হওয়ায় ৫নং ওয়াডের্র কাজী নাজমুল আহমদ, আয়কর রিটার্নের তথ্যে সমস্যা থাকায় নিলুফা সুলতানা চৌধুরী, একই সমস্যায় ৭নং ওয়াডের্র মুহিবুর রহমান সাবু, তথ্য গোপন করায় ১১নং ওয়ার্ডে আব্দুর রকিব বাবলু, ঋণ খেলাপি হওয়ায় ১৫নং ওয়ার্ডের শেখ মফিজুর রহমান এবং আয়কর রিটার্নের তথ্যে সমস্যা থাকায় ১৬নং ওয়ার্ডের রায়হান হোসেন কামালের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এছাড়া ঋণ খেলাপি হওয়ায় সংরক্ষিত ৩নং ওয়ার্ডের শ্যামলী সরকার, আয়কর রিটার্নের তথ্যে সমস্যা থাকায় আলিমুন নেছা এবং একই সমস্যার কারণে ৬নং ওয়ার্ডের রেহানা ইয়াসমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান জানান, রবিবার সিসিকের ২৭টি ওয়ার্ডের মধ্যে প্রথম ১৮টি ওয়ার্ডের প্রার্থীদের মনোনয়নপত্র এবং সংরক্ষিত নয়টি ওয়ার্ডের মধ্যে প্রথম ছয়টির প্রার্থীদের জমা দেয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তারা আপিলের সুযোগ পাবেন বলে জানিয়েছেন তিনি।

সোমবার মেয়র প্রার্থী এবং ১৯ থেকে ২৭নং ওয়ার্ড ও সংরক্ষিত ৭ থেকে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে বলে জানান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ