শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ইসরাইলি ড্রোন ভূপাতিত করল ফিলিস্তিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। রুশ গণমাধ্যম আরটি গতকাল (শনিবার) এ খবর দিয়েছে তবে কোন সংগঠন এ কাজ করেছে তা স্পষ্ট করে নি গণমাধ্যমটি।

আরটি জানিয়েছে, প্রতিরোধ যোদ্ধাদের অবস্থান ও তাদের তৎপরতা জানার জন্য ড্রোনটি চেষ্টা করছিল কিন্তু বিষয়টি জানতে পেরে প্রতিরোধ যোদ্ধারা সেটিকে ভূপাতিত করে।

ড্রোন ভূপাতিত করার খবর নিশ্চিত করেছে ইসরাইল তবে তারা দাবি করেছে, ড্রোন থেকে কোনো তথ্য প্রকাশ হওয়ার ভয় নেই। প্রতিরোধ যোদ্ধাদের ছোঁড়া রকেটের আঘাতে ড্রোনটি ভূপাতিত হয় বলে আরটি জানিয়েছে।

এর আগে ইহুদিবাদী ইসরাইল ড্রোন দিয়ে ফিলিস্তিনি প্রতিরোধকামীদের ওপর টিয়ার গ্যাসের হামলা চালিয়েছে। এছাড়া, ফিলিস্তিনের বিভিন্ন লক্ষ্যবস্তু সম্পর্কে তথ্য নেয়ার কাজে ড্রোন ব্যবহার করে ইসরাইল। পরে সেইসব লক্ষ্যবস্তুর ওপর বিমান হামলা চালায় তেল আবিব।

আরও পড়ুন : হজরত ইউসুফ আ.এর মাজারে ইসরায়েলের হামলা, আহত ৫০ ফিলিস্তিনি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ