শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

২৮ আসনের বাস পঞ্চাশ যাত্রী নিয়ে খাদে, নিহত ৪৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পৌরি গারওয়াল জেলায় একটি দ্রুতগামী বাস উল্টে গিয়ে খাঁদে পড়েছে। এ ঘটনায় অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়, রোববার সকালে তাদের বহনকারী বাসটি পাপালি-বোয়ান সড়কের নৈনিদান্দা ব্লকের একটি গিরিখাদে পড়ে যায়।

পৌরি পুলিশ সুপারের বক্তব্য, ২৮ আসনের বাসটিতে যাত্রী ছিল ৫০ জন। বোয়ান থেকে রামনগরের উদ্দেশে যাওয়ার পথে গ্রীন গ্রামের কাছে এ দুর্ঘটা ঘটে। বাসটি সড়ক থেকে ২০০ মিটার গভীর গিরিখাদে পড়ে গেলে তৎক্ষণাত ৪৫ জন যাত্রী প্রাণ হারায়।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার পর জীবিত থাকা যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরো তিনজন মারা যায়। বাকি দুইজনও আশঙ্কাজনক অবস্থায় আছেন বলে জানা যায়।

দুর্ঘনার পর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) একটি টিম ছুটে এসে উদ্ধারকর্ম পরিচালনা করে।

এ দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন তিনি।

রাশেখ খান তথ্য প্রযুক্তি আইনে গ্রেফতার

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ