শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

হিন্দুদের বাধার মুখে গুরুগ্রামে প্রকাশ্যে নামাজ পড়া নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : এবার কলকাতার গুরুগ্রামে মুসলিম ধর্মাবলম্বীদের প্রকাশ্যে নামাজ নামাজ পড়া নিষিদ্ধ হলো।  খবর ইন্ডিয়ান এক্সপ্রেস - এর।

জানা যায়, গুরুগ্রামে নামাজ পড়া নিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন দীর্ঘদিন বিরোধিতা করেআসছে। সেখানে  ইতিপূর্বে কয়েকবার মুসলমানদের নামাজে বাধা দেয়া হয়েছিল।

সর্বশেষ কয়েক মাস আগে সেখানে একটি আপস-মীমাংসা হয়। সে অনুযায়ী গুরুগ্রামে মাত্র ৩৭টি জায়গায় প্রকাশ্যে  নমাজ পড়ার অনুমতি পায় মুসলিমরা। এর ফলে ৮৮ টি খোলা স্থান মুসলিমদের জন্য নামাজ পড়া বন্ধ হয়ে গেল।

কিন্তু শুক্রবার মুসলমানরা জুমাবার উপলক্ষে নামাজ পড়তে গেলে সেখানে বাধা দেয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, নামাজ পড়তে প্রথমে বাধা দেয়া হলে মুসলমানরা সেখান থেকে সরে গিয়ে আরেকটি স্থানে নামাজ পড়তে সমবেত হয়। কিন্তু সেখানেও বাধা দেয়া হয়। এভাবে তৃতীয় জায়গায় নামাজ পড়তে বাধা দিলে মুসলমান থানায় গিয়ে অভিযোগ দায়ের করে।

স্থানীয় নেহরু যুব সংগঠন ওয়েলফেয়ার সোসাইটির প্রধান ওয়াজিদ খান বলেন, মৌলসরি মেট্রোস্টেশনের কাছে আমরা জুমাবারে নামাজের জন্য জায়গা চেয়েছিলাম। কিন্তু স্থানীয়দের বাধায় তা সম্ভব হয়নি। এরপরে আমরা অন্য জায়গা চিহ্নিত করি সেই জায়গাটা হরিয়ানা রাজ্য সরকারের অধীনে ছিল। সেখানেও স্থানীয়রা নামাজে বাধা দিয়েছে।

এরপরে নাথপুর গ্রামে নমাজের জন্য জমি চিহ্নিত করা হলে সেখানেও বাধার সম্মুখীন হতে হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে নেহরু যুব সংগঠন ওয়েলফেয়ার সোসাইটি।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এএসআই নরেশ কুমার বলেন, আমরা একটা অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন : গুরুগ্রামে ৮৮ খোলা জায়গায় নিষিদ্ধ হলো নামাজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ