শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’

তুর্কি রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী ছাত্রসমাজের নেতৃবৃন্দের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : তুরস্কের নির্বাচনে রজব তৈয়্যব এরদোগান পুনর্নিবাচিত হওয়ায় শুভিচ্ছা ও অভিনন্দন জানাতে তুর্কি অ্যাম্বাসিতে গেছেন ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আজ রোববার বিকাল ৩টার দিকে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ নুরুজ্জামানের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল তুর্কি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাত করে এ শুভেচ্ছাবার্তা জানান।

এসময় রাষ্ট্রদূতের সঙ্গে সভাপতি মুহাম্মাদ নুরুজ্জামানের খোলামেলা আলাপ হয়। রাষ্ট্রদূত ছাত্রসমাজের নেতৃবৃন্দকে পেয়ে আনন্দ প্রকাশ করেছেন।

কেন্দ্রীয় সভাপতি রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশের জনগণ তুর্কী জনগণকে ভালবাসে। রজব তৈয়্যব এরদোগান আবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তুর্কী জনগণের সঙ্গে বাংলাদেশী জনগণও সমানভাবে আনন্দিত।

রাষ্ট্রদূত বলেন, তুরস্ক সবসময় গণতন্ত্র ও সুশাসনের জন্য কাজ করে এবং বিশ্বের মুসলিম উম্মাহর জন্য তুরস্ক একটি মডেল রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চায়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ ওয়ালীউল্রাহ, প্রচার সম্পাদক মোঃ তারেক জামিল ও ছাত্রকল্যাণ ও সমাজসেবা সম্পাদক মাহবুবে এলাহী।

আসানসোলের ইমামরা জাগছেন বিশ্ব জুড়ে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ