শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

খালেদা প্রসঙ্গে ক্লিনটন; ‘ওয়ার্ল্ড পলিটিক্স ইজ নাউ ডিফিকাল্ট’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রসঙ্গে বলেছেন, ওয়ার্ল্ড পলিটিক্স ইজ নাউ ডিফিকাল্ট।

বিল ক্লিনটন জাসাসের কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক ও আমেরিকার ডেমোক্র্যাটিক পার্টির রেজিস্টার্ড ভোটার গোলাম ফারুক শাহীনকে এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমি জানি সবকিছু’।

বৃহস্পতিবার নিউইয়র্ক সিটি থেকে ৪০ মাইল দূরে হান্টিংটন সিটির একটি কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং খ্যাতনামা লেখক জেমস প্যাটারসনের যৌথভাবে লেখা ‘দ্য প্রেসিডেন্ট ইজ মিসিং’ নামক একটি বই বিক্রি-বিষয়ক অনুষ্ঠানের আয়োজন হয় ‘বুক রিভ্যু’ নামক স্টোরে।

সেখানে উপস্থিত ছিলেন বিল ক্লিনটন। সেখানেই বাংলাদেশি-আমেরিকান গোলাম ফারুক শাহীন তার কেনা বইয়ে অটোগ্রাফ সংগ্রহ ও শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে বিল ক্লিনটনের কাছে বাংলাদেশ প্রসঙ্গ উত্থাপন করেন।

বেগম খালেদা জিয়ার কথা উল্লেখ করতেই তিনি মন্তব্য করেন, আমি জানি সবকিছু। ওয়ার্ল্ড পলিটিক্স ইজ নাউ ডিফিকাল্ট। পরে গোলাম ফারুক শাহীন ক্লিনটনকে বলেন, ‘৭৫ বছর বয়সী বেগম খালেদা জিয়াকে জেলে নেওয়া হয়েছে।

মানবিক কারণেও তাকে জামিন দেওয়া হচ্ছে না। একটি মামলায় জামিন হলে আরেকটি দাঁড় করানো হচ্ছে।’ পরে এ বিষয়গুলো শুনলেও কোনো মন্তব্য করেননি ক্লিনটন। শুধু এ কথাটিই বলেছিলেন,  ওয়ার্ল্ড পলিটিক্স ইজ নাউ ডিফিকাল্ট।

নির্বাচনের আগে কর্মপন্থা ঠিক করতে যাচ্ছে বিএনপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ