শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

মুম্বাইয়ে প্রদর্শিত হচ্ছে সুফি শাহ মাখদুমের হাতে লেখা কুরআনুল কারিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : চতুর্দশ শতাব্দীতে তাতারি ফেতনার সময় বাগদাদ থেকে দীন প্রচারের উদ্দেশ্যে ভারত পৌঁছেছিলেন শাহ মাখদুম। পরবর্তীতে যিনি বাংলাদেশের একজন কিংবদন্তী ইসলাম প্রচারক হিসেবে জায়গা করে নিয়েছিলেন ইতিহাসে।

ভারতে পরম্পরাগতভাবে রয়ে যাওয়াতার অনুসারীরা সম্প্রতি একটি কুরআনের পাণ্ডুলিপিকে শাহ মাখদুমের নিজের হাতে রচিত কপি বলে দাবি করেছেন।

প্রায় ৬৩০ বছরের পুরনো প্রকাণ্ড এ পাণ্ডুলিপিটি দেখার জন্য ভীড় করেছেন হাজারো দর্শণার্থী। নানা ধর্ম-বর্ণের মানুষ জমেছেন ইতিহাসের আলোকোজ্বল সাক্ষিটি এক নজর দেখার লোভে।

শাহ মাখদুমের মাজারখ্যাত একটি কমপ্লেক্সে রাখা আছে পাণ্ডুলিপিটি। কুরআনের এ পাণ্ডুলিপির প্রত্যেক পৃষ্ঠায় ফার্সিতে লেখা অনেক ভাষ্য সংযোজিত আছে।

উল্লেখ্য, বাংলাদেশের রাজশাহীতে শাহ মাখদুমের শেষ জীবন অতিবাহিত হওয়ার প্রমাণ পাওয়া গেলেও মুম্বাইয়ে তার মাজার থাকাটা একটু ধোঁয়াশায় ফেলে বটে। তবে ধারণা করা হচ্ছে, শাহ মাখদুম ভারতে থাকাকালীন যেসব ভক্তবৃন্দ রেখে এসেছিলেন তাদের বংশধর আজো তার রেখে আসা আমানত ও সুনাম অক্ষুণ্ণ রাখার চেষ্টা করছেন।

যদিও অধিকাংশ সুফি সাধকদের নিয়ে ভারতবর্ষের মানুষের মধ্যে বাড়তি আবেগ কাজ করার ফলে তাদের ইতিহাস কিছুটা মলিন হয়ে পড়ে। কিন্তু আবিস্কৃত কুরআনুল কারিম ও শাহ মাখদুমের আগমনের সময় মিলে যাওয়ায় অনেকেই কুরআন শরিফটি শাহ মাখদুমেরই লেখা বলে দাবি করছেন।

কেন এরদোগানের বিজয়ে আমরা আনন্দিত হয়েছি?

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ