শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’

‘আগামী নির্বাচন নিয়ে যেন কোনো ধরনের দলীয় কোন্দল না হয়'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচন নিয়ে যেন কোনো ধরনের দলীয় কোন্দল না হয়। যেসব ইউনিয়ন কমিটি নিয়ে দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্ব খুব দ্রুত মিটিয়ে ফেলতে হবে বলেও জানান তিনি।

গ্রুপিং না করে নিজেদের কর্মী তৈরিতে নেতাদের উৎসাহিত করেন প্রধানমন্ত্রী।

শনিবার গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখার সময় এই নির্দেশ দেন শেখ হাসিনা।

সভায় রাজশাহী, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধীন প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদের নির্বাচিত দলীয় চেয়ারম্যান, মহানগরের অধীন সংগঠনের প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও দলীয় নির্বাচিত কাউন্সিলার এবং জেলা পরিষদের নির্বাচিত দলীয় সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে ইউনিয়ন পর্যায়ে যাতে কোনোরকম কোন্দল না থাকে বিষয়টিতে গুরুত্ব দেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী গত ২৩ জুন জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাদের ডেকে আগামী নির্বাচন নিয়ে দিকনির্দেশনা দেন।

একই বিষয়ে আগামী ৭ জুলাই ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও খুলনা বিভাগের ইউনিয়ন পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

ঢাবিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ