শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’

সরকারপক্ষই বলছে খালেদা অসুস্থ: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতারা যখন কারাগারে ছিলেন তখন নিজেদের পছন্দমতো বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিলেও খালেদা জিয়াকে সে সুযোগ দেওয়া হচ্ছে না।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন। আজ শুক্রবার বেলা সোয়া ১১টায় নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী আরো অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে আটক রেখে কষ্ট দিয়ে নির্যাতন করা হচ্ছে।

গতকাল কারা চিকিৎসকরা বলেছেন, খালেদা জিয়া অসুস্থ, তাই তাকে আদালতে হাজির করা হয়নি।
সুতরাং, সরকারপক্ষই বলছে তিনি অসুস্থ।

তারপরও তার চিকিৎসার ব্যবস্থা নেয়নি সরকার।গাজীপুর সিটি নির্বাচনে কেন্দ্র দখল, এজেন্টদের বাধাসহ বিভিন্ন অনিয়ম তুলে ধরে রিজভী বলেন, কেন্দ্রের ৪শ গজের মধ্যে জনসমাগম থাকার কথা নয়।

কিন্তু আওয়ামী লীগের হাজার হাজার ক্যাডার কেন্দ্রের মধ্যে অবস্থান করেছিল। তারা লাইন দিয়ে নৌকায় সিল মেরেছে।

শুধু রোহিঙ্গা ইস্যুতে কাজ করতে বাংলাদেশ যাচ্ছি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ