শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

জরুরি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত এরদোগানের, স্বাগত জানিয়েছে জনগণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : তুরস্কের জরুরি অবস্থা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান। এদিকে এরদোগানের নতুন এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তুরস্কের জনগণ।

তুরস্কে ২০১৬ সালের ১৫ জুলাই রাতে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জের ধরে তিন মাসের জরুরি অবস্থা জারি করেছিল এরদোগান সরকার। পরে কয়েক দফায় এই জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ মেয়াদ আগামী মাসে শেষ হওয়ার কথা রয়েছে।

গত ২৪ জুন তুরস্কে অনুষ্ঠিত প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনের প্রচারকালে জরুরি অবস্থা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন এরদোগান। নির্বাচনে বিজয়ী হওয়ার পর বুধবারের বৈঠকে তিন মাসব্যাপী চলতি জরুরি অবস্থার মেয়াদ জুলাইতে শেষ হওয়ার পর তা আর নবায়ন না করতে সম্মত হন সরকারি জোটের দুই শীর্ষ নেতা এরদোগান ও বাহচেলি।

প্রেসিডেন্ট এরদোগান এমএইচপি দলকে মন্ত্রিসভায় স্থান দিতে পারেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।  গত ২৪ জুন তুরস্কে অনুষ্ঠিত প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনে বিজয়ী হন রজব তায়্যেপ এরদোগান ও তার দল একেপি।  এ নির্বাচনের আগে দলীয় প্রচারণায় জরুরি অবস্থা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন এরদোগান।

আরও পড়ুন : কেন এরদোগানের বিজয়ে আমরা আনন্দিত হয়েছি?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ