বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ?

যুক্তরাষ্ট্রের পত্রিকা অফিসে বন্দুকধারীর হামলায় নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের একটি পত্রিকা অফিস ভবনে বন্দুকধারীর হামলায় কমপক্ষে পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।

পুলিশ এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত হিসেবে উল্লেখ করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে মেরিল্যান্ডর ‘ক্যাপিটাল গেজেট’ নামের পত্রিকা অফিসে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এক সন্দেহভাজনকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

হামলার সময়ে সেখানে থাকা পত্রিকাটির অপরাধ বিষয়ক রিপোর্টার ফিল ডেভিস টুইটারে লিখেছেন, কাঁচের দরজার ভিতর দিয়ে বন্দুকধারীরা বেশ কয়েকজন কর্মীর ওপর গুলিবর্ষণ শুরু করে।

প্রেসিডেন্ট ট্রাম্পের ডেপুটি প্রেস সেক্রেটারি জানিয়েছেন, গোলাগুলির ঘটনা সম্পর্কে তাকে জানানো হয়েছে।

নো-ম্যান্স ল্যান্ডে মিয়ানমারের গুলি; রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ