শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাওলানা আব্দুল গনী রহ. জীবন ও স্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন সোমবার দেশে ১২ শতাংশের বেশি শিক্ষার্থী পড়ে মাদরাসায়, বেশি কওমিতে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে মোদি সরকার: যুক্তরাষ্ট্রের সংস্থা তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

হজ ও ওমরাহ নীতিতে পরিবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ বিমানের ফ্লাইট সিডিউল অনুযায়ী হজ এজেন্সিসমূহ কর্তৃক যথাসময়ে টিকিট সংগ্রহ না করা এবং বিমান কর্তৃপক্ষ কর্তৃক টিকিট সংগ্রহের বাধ্যবাধকতা আরোপ না করায় বিগত সময়ে ফ্লাইট সিডিউল পরিবর্তন হয়েছে।

কোনো কোনো ক্ষেত্রে ফ্লাইট বাতিল হয়েছে। হজ যাত্রীদের এই অসুবিধা লাঘবে এ বছর জাতীয় হজ ও ওমরাহ নীতিতে পরিবর্তন আনা হয়েছে বলে  সংসদকে জানিয়েছেন, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

ফলে এ বছর হজে এই ধরনের বিড়ম্বনা এড়ানো সম্ভব হবে বলে আশা করা যায়। গতকাল বুধবার সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে সংরক্ষিত আসনের সদস্য মাহজাবিন খালেদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান।

ধর্মমন্ত্রী জানান, ওই নীতির অনুচ্ছেদ ১০দশমিক ৯ অনুযায়ী হজ ফ্লাইট পরিচালনার লক্ষ্যে এয়ারলাইন্সসমূহ সকল টিকিট বিক্রি/বুকিং সংশ্লিষ্ট হজ এজেন্সির সমসংখ্যক হজ যাত্রীর নামের অনুকূলে বরাদ্দ ও ইস্যু করার এবং তা দৈনিকভিত্তিক অনলাইনে প্রদর্শনের নির্দেশনা রয়েছে।

মাদক কারবারে আইন-শৃঙ্খলা বাহিনীর ২৫০ জন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ