শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’

রাজধানীতে চার শতাধিক পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযান, আটক ৩১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাজধানীর কলাবাগান থানার পান্থপথ এলাকায় ব্যাপক আয়োজন করে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ও পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) চার শতাধিক সদস্য অংশ নেন। অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩১ জনকে আটক করা হয়েছে।

বুধবার রাত ৭ টা থেকে ১০টা পর্যন্ত কলাবাগানের পান্থপথ ও কাঁঠালবাগান, ভূতের গলি, সার্ক ফোয়ারা এলাকায় পুলিশের পাঁচটি টিম একযোগে এসব অভিযান চালায়।

অভিযান শেষে পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার সাংবাদিকদের জানান, সারাদেশের মতো কলাবাগান থানার পাঁচটি এলাকায় পাঁচটি টিমে বিভক্ত হয়ে বিশেষ অভিযান পরিচালনা করে ৩১ জনকে আটক করা হয়েছে।

এসময় ইয়াবা ট্যাবলেট, ও গাঁজা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের থানা নিয়ে যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাৎক্ষণিক মাদক দ্রব্য উদ্ধারের পরিমান জানাতে পারেননি তিনি।

ডিসি আরো বলেন, মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

আরও পড়ুন : নাটোরে ১২ মাদক ব্যবসায়ী আটক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ