শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’

খুলনা-গাজীপুর সিটি নির্বাচনের অনিয়ম নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়ম ও পুলিশি হয়রানির কারনে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট।

তবে আগের নির্বাচনের চেয়ে খুলনা-গাজীপুরে সহিংসতা কম হওয়া এবং সব দলের অংশগ্রহণ স্বস্তির ব্যাপার বলে তিনি মন্তব্যও করেছেন যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কূটনৈতিক সংবাদদাতা সমিতি-ডিকাব আয়োজিত ডিকাব টক অনুষ্ঠানে আসেন মার্কিন রাষ্ট্রদূত।

এ সময় মার্কিন রাষ্ট্রদূত বলেন, আগামী জাতীয় নির্বাচনের জন্য অনিয়ম, হয়রানি ও সব দলের অংশগ্রহণ নির্দেশক হয়ে থাকবে। এক্ষেত্রে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তার ব্যবস্থা করার ওপর গুরুত্বারোপ করেন মার্কিন রাষ্ট্রদূত।

তিনি বাংলাদেশের প্রশংসা করেন জাতিসংঘের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ হওয়ায়। তবে তার মতে, বাংলাদেশে শক্তিশালী গণতন্ত্র ও অর্থনৈতিক অগ্রযাত্রার জন্য গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন অপরিহার্য।

ডিকাব টকে বাংলাদেশকে রোহিঙ্গা সংকট, নিরাপত্তা ও ব্যবসা-বাণিজ্যে মার্কিন সহযোগিতা ও দেশের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি।

কাবার গিলাফে আগুন লাগানোর ভিডিও ভাইরাল; নিন্দার ঝড়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ