শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

পানির জন্য ৫ লাখ টাকা ঘুষ দাবি ওয়াসা অফিসারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘুষ গ্রহণের সময় ওয়াসা রাজস্ব জোন-৯ এর ফিল্ড অফিসার মো. জাহিদুর রহমানকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুপুরে রাজধানীর উত্তরার ৬নং সেক্টরের নিজ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা বিভাগীয় দুদক কার্যালয়ের পরিচালক মো. নাসিম আনোয়ার।

দুদক সূত্রে জানা যায়, তিন দিন আগে জাহিদুর রহমান উত্তরা ৬নং সেক্টরের ওয়াসা রাজস্ব জোন ৯ থেকে ৮নং জোনে বদলি হন।

৯নং জোনের একটি ফ্যাক্টরির পানির লাইন বিচ্ছিন্ন করার ভয় দেখিয়ে ৫ লাখ টাকা দাবি করেন তিনি। পরে ২ লাখ টাকায় রফা হয়। বিষয়টি ফ্যাক্টরির জমির মালিকের ম্যানেজার আশিক সাদেক চৌধুরী লিখিতভাবে দুদককে জানান।

পরে দুদকের টিম মঙ্গলবার ফাঁদ পেতে ঘুষের টাকাসহ জাহিদুর রহমানকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

‘গাজীপুর নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগের কোনো ভিত্তি নেই’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ