শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

নিউইয়র্কে ৫ দিনব্যাপী সিরাতুন্নবী সা. মহাসম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: নিউইয়র্কের বিভিন্ন মসজিদ ও ইসলামি কেন্দ্রে টানা ৫ দিন ব্যাপী সিরাতুন্নবী সা. মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন আলম, জামিয়তে উলামায়ে হিন্দের সভাপতি দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস আওলাদে রাসুল আল্লামা সাইয়েদ আরশাদ মাদানি।

বিশেষ অতিথি হিসেবে সম্মেলনগুলোতে বয়ান পেশ করবেন হাফেজ মাওলানা আখলাদ মাদানী (মদীনা মুনাওয়ারা)। এছাড়াও স্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত থাকবনে।

জানা যায়, আজ ২৭ জুন থকেে আগামী ১ জুলাই পর্যন্ত চলবে সিরাতুন্নবী সা. মহাসম্মেলন। সম্মেলনের আয়োজন করেছে মাদানী একাডেমি নিউইয়র্ক নামের একটি সংস্থা।

অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে, ২৭ জুন বাদ মাগরিব মসজদি আল আমান, ২৮ জুন বাদ মাগরিব এনসিএনজে মসজদি বাব আল রহমান, ২৯ জুন বাদ জুমআ বাইতুল জান্নাহ জামে মসজিদ, একই দিন বাদ মাগরিব বুখারী মসজিদ, ৩০ জুন বাদ জোহর দারুল উলুম নিউইয়র্ক ও বাদ মাগরিব জালাবাদ জামে মসজিদ, ১ জুলাই বাদ জোহর মসজিদ আল বাকি ও বাদ মাগরিব সানীসাইড-উডসাইড জামে মসজিদ।

সিরাতুন্নবী সা. মহাসম্মেলনে মাদানী একাডেমি স্থানীয় ধর্মপ্রাণ মুসলিমদের শরিক থাকার আহ্বান জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় আল্লামা আরশাদ মাদানির ভিডিও ভাইরাল

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ