শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

গাজীপুর নির্বাচনে কে কত ভোট পেলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  গাজীপুর সিটি কর্পোরেশনে মোট ৪২৫টি কেন্দ্রের মধ্যে ৪১৬টিতে জাহাঙ্গীর আলম পেয়েছেন ৪ লাখ ১০ ভোট।

নির্বাচনে ৫৭টি ওয়ার্ডের ৪২৫টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। ৮ ঘণ্টা ভোটগ্রহণ চলাকালীন বিভিন্ন কেন্দ্রে অপ্রীতিকর কিছু ঘটনা ঘটলেও সম্পন্ন হয়েছে শান্তিপূর্ণভাবেই।

নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ফলাফল এক নজরে- বিএনপির হাসান উদ্দিন সরকার পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৬১১ ভোট। হাতপাখা প্রতীক মাওলানা নাসির উদ্দিন ২৬ হাজার ৩৮১ ভোট।

মিনার প্রতীকধারী ইসলামী ঐক্যজোট মনোনীত মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান ১ হাজার ৬৫৯ ভোট পেয়েছেন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মেয়র প্রার্থী কাজী রুহুল আমিন কাস্তে প্রতীকে ৯৭৩ ভোট পেয়েছেন।

মোমবাতি প্রতীকের জালাল উদ্দিন ১ হাজার ৮৬০ ভোট। ও ঘড়ি প্রতীকের ফরিদ আহমেদ ১ হাজার ৬১৭ ভোট পেয়েছেন। ইসি জানায় নির্বাচনে মোট ৫৭ দশমিক ০২ শতাংশ ভোট পড়েছে। এরমধ্যে বৈধ ভোটের সংখ্যা ৬ লাখ ৩০ হাজার ১১১।

গাজীপুর সিটিতে ১ লাখ ৮৫ হাজার ৫৩৯ ভোটের ব্যবধানে নৌকার জয়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ