শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

যুদ্ধবিরতি ভেঙ্গে সিরিয়ায় রাশিয়ার বিমান হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সিরিয়ায় যুদ্ধবিরতি ভেঙ্গে দেশটির দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়ে রাশিয়া।

দেশটির দারা প্রদেশে ২০১৭ সাল থেকে সরকার ও বিদ্রোহীদের মাঝে একটি যুদ্ধবিরতি কার্যকর ছিল। সর্বসম্মতিতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই প্রথম হামলা।

এই এলাকায় বেশ কয়েকটি বিদ্রোহী অবস্থান লক্ষ্য করে কয়েক দফা বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।

সংস্থাটি জানিয়েছে, দারা প্রদেশে রাশিয়ান বিমানগুলো অন্তত ২৫টি হামলা চালিয়েছে। যদিও বিমান থেকে চালানো বোমা হামলায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর সংস্থাটি নিশ্চিত করতে পারেনি।

দারায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এটিই প্রথম হামলা যা দেশটির সরকার বাশার আল-আসাদের অনূকুলে চালানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটির প্রধান রামি আবদেল রাহমান।

উল্লেখ্য, গৃহযুদ্ধ পীড়িত সিরিয়ার দারায় জুলাই ২০১৭সালে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও জরদানের ঐক্যমতের ভিত্তিতে একটি যুদ্ধবিরতি কার্যকর করা হয়।

এখানে বেশ কয়েকটি বিদ্রোহী গ্রুপ সরকার বিরোধী যুদ্ধে লিপ্ত আছে। যাদের বিরুদ্ধে লড়াই করতে দেশটিতে ২০১৫সাল থেকে রাশিয়ান বিমান বাহিনীর একটি বিশেষ দল সেখানে অবস্থান করছে।

সূত্র: সিএনএন

তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন আজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ