শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

মেক্সিকোর সীমান্ত নগরীতে গোলাগুলিতে নিহত ১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  মেক্সিকোর উত্তরাঞ্চলীয় জুয়ারেজ নগরীতে শনিবার তিনটি পৃথক গোলাগুলির ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছে।

মাদকচক্র সংক্রান্ত সংঘর্ষ ও সহিংসতার জন্য নগড়ীটির কুখ্যাতি রয়েছে। নিরাপত্তা কর্মকর্তা জানান, নগরীর দক্ষিণ প্রান্তে একটি হামলার ঘটনা ঘটে। সেখানে আট ব্যক্তি মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখছিলেন।

এ সময় বন্দুকধারীদের হামলায় ছয় জন নিহত ও অপর দুই জন আহত হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।

প্রায় একই সময়ে নগরীর মধ্যাঞ্চলের একটি নাপিতের দোকানে পাঁচ জন ফুটবল ম্যাচ দেখছিলেন। এমন সময় একটি নীল রংয়ের ভ্যানে এসে একদল লোক তাদের গুলি করে হত্যা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

এর কয়েকঘন্টা আগে ভোরবেলা নগরীর মধ্যাঞ্চলের একটি উপকণ্ঠে পার্টি চলাকালে সেখান থেকে তিনজনকে ধরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করা হয়। এই নিয়ে শুধু এই মাসেই ১২৮ জনকে হত্যা করা হল।

তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন আজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ