শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

আটক অভিবাসীদের জন্য বন্দিশালা বানাবে মার্কিন সেনাবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: মার্কিন সেনাবাহিনী প্রায় ২৫ হাজার অভিবাসীর জন্য বন্দিশালা নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ পরিকল্পনা নেয়া হয়েছে।

এ পরিকল্পনা অনুযায়ী, অভিবাসীদের জন্য বন্দিশালাগুলো নির্মিত হবে ক্যালিফোর্নিয়া, অ্যালবামা ও আরিজোনার অব্যবহৃত বিমানঘাঁটিতে।

টাইম ম্যাগাজিন জানিয়েছে, এসব বন্দিশালা হবে অস্থায়ী। কয়েক মাসের বেশি এগুলো টিকবে না। আটক অভিবাসীদের বিষয়ে আদালতের সিদ্ধান্ত পর্যন্ত তাদেরকে সেখানে রাখা হবে।

এছাড়া পরবর্তীতে সান ফ্রান্সিস্কোর কাছে আরও একটি অভিবাসী বন্দিশালা নির্মাণ করা হবে, যেখানে ৪৭ হাজার অভিবাসীকে রাখা হবে।

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ট্রাম্প প্রশাসন অভিবাসীদের জন্য ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। এ নীতি অনুযায়ী অবৈধভাবে প্রবেশকারী প্রত্যেক অভিবাসী অপরাধী হিসেবে চিহ্নিত হচ্ছেন।

এক পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের মে ও জুন মাসে এ নীতির কারণে ২ হাজার ৩০০ শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়।

প্রেসিডেন্ট ট্রাম্পের এ নীতির কারণে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। সম্প্রতি ট্রাম্প পরিবার থেকে শিশুদের বিচ্ছিন্ন করার এ নীতি থেকে সাময়িকভাবে সরে এসেছেন।

কিন্তু তিনি তার ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন।

তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন আজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ