শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

বন্ধ হচ্ছে আরও ৯৬ মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সম্প্রতি বেতন-ভাতার সরকারি অংশ পাওয়ার অপেক্ষায় সারাদেশে বছরের পর বছর টিকিয়ে রাখা তিন শতাধিক দাখিল মাদরাসার মধ্যে ২০২টি বন্ধ করা হয় । সেই তালিকায় যুক্ত হলো আরও ৯৬টি আলিয়া মাদরাসা।

পাসের হার শূন্য এসব দাখিল মাদরাসায় প্রয়োজনীয় অবকাঠামো ও প্রতিষ্ঠান পরিচালনার মতো শিক্ষক নেই। এমনকি প্রয়োজনীয় সংখ্যক ছাত্র নেই এসব প্রতিষ্ঠানে। তাই এসব প্রতিষ্ঠানের এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) বন্ধসহ পাঠদান ও একাডেমিক স্বীকৃতি বাতিলের তালিকায় নিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড।

মাদরাসা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, গত ১০ মে শিক্ষা বোর্ড ৯৬টি দাখিল মাদরাসাকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে। এই নোটিশে বলা হয়েছে, ‘২০১৮ সালের দাখিল পাবলিক পরীক্ষায় পাসের হার শূন্য হওয়ায় মাদরাসাগুলোর প্রাথমিক পাঠদান স্থগিত, একাডেমিক স্বীকৃতি বাতিলসহ এডুকেশনাল ইনস্টিটিউশন আইডেন্টিফিকেশন নম্বর (ইআইআইএন) কেন বন্ধ করা হবে না, তা চিঠি পাওয়ার ২১ দিনের (কর্মদিবস) মধ্যে জানাতে হবে।’

বন্ধের তালিকায় থাকা ৯৬ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে টাঙ্গাইলের ৯টি, নওগাঁর সাতটি, যশোর, বগুড়া ও সাতক্ষীরার পাঁচটি করে প্রতিষ্ঠান এবং গাজীপুর, দিনাজপুর, পটুয়াখালী,রাজশাহী ও নাটোরের চারটি করে প্রতিষ্ঠান।

এছাড়া ময়মনসিংহ, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, জামালপুর ও কুষ্টিয়ার তিনটি করে প্রতিষ্ঠান; সিলেট, বরিশাল,পাবনা, সিরাজগঞ্জ, গাইবান্ধা, মাগুরা ও কুড়িগ্রামের দুটি করে প্রতিষ্ঠান;নরসিংদী, মাদারীপুর, কিশোরগঞ্জ,ভোলা, কুমিল্লা, চুয়াডাঙ্গা,জয়পুরহাট, বাগেরহাট,নীলফামারী,ফেনী, পিরোজপুর,বরগুনা,বি.বাড়িয়া,খুলনা, লালমনিরহাট ও রাজবাড়ীর একটি করে প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে।

আরও পড়ুন :হাটহাজারী মাদরাসায় ড. নুরুল আবছার আযহারীকে নিয়োগ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ