জহির উদ্দিন বাবর
অতিথি কলামিস্ট
কওমি মাদরাসা এখন এদেশের অন্যতম স্বীকৃত শিক্ষাধারা। অপরাপর শিক্ষাব্যবস্থার সঙ্গে পাল্লা দেয়ার মতো একটা পর্যায়ে ইতোমধ্যে কওমি মাদরাসা পৌঁছে গেছে। কওমি মাদরাসা সনদের সরকারি স্বীকৃতির মৌখিক ঘোষণা হয়েছে বছরখানেক আগে, যদিও এখনও তা কার্যকর হয়নি। আশা করা যায়, কোনো না কোনো সময় কার্যকর হবে। সুতরাং কওমি মাদরাসার ধারক-বাহকদের বিষয়টি মাথায় রেখে এই শিক্ষাধারার কাঠামো ও আঙ্গিক পুনর্বিন্যাস করতে হবে।
একটা সময় ছিল, কওমি ধারার শিক্ষাব্যবস্থা নিজেদের খেয়াল-খুশি মতো পরিচালিত হতো। প্রাথমিক ধাপ হিসেবে টিকে থাকার সংগ্রামে অস্তিত্বের জানান দেয়াই ছিল তখন মুখ্য। মানোন্নয়ন ও সময়োপযোগী চিন্তাধারা বাস্তবায়নের সুযোগ খুব একটা ছিল না। কিন্তু আজ পরিস্থিতি পাল্টেছে।
কওমি শিক্ষার শেকড় এখন অনেক গভীরে প্রোথিত। বিশেষত এ ধারার শিক্ষাব্যবস্থা বিভিন্ন মহলের তীক্ষ্ম নজরদারি ও গভীর পর্যবেক্ষণের আওতায় রয়েছে। যুগচাহিদার পরিপ্রেক্ষিতে সঠিক পদক্ষেপ ও ব্যবস্থা না নিলে এর গায়ে অযাচিত ও অনাকাঙিক্ষত কালিমা লেগে যেতে পারে। তাই অতীতকে একমাত্র অবলম্বন না করে সময় ও বাস্তবতার পরিপ্রেক্ষিতে সতর্ক পদযাত্রা নিশ্চিত করতে হবে।
কওমি মাদরাসার শিক্ষা কাঠামোতে বর্তমানে অনুসৃত অনেক নীতিমালা ও পদ্ধতিই প্রশংসাযোগ্য। অন্যান্য শিক্ষাধারায় যে বিষয়গুলো অনেকটা অলীক এসবের যথেষ্ট উপস্থিতি রয়েছে কওমি ধারায়।
কওমি মাদরাসায় কোনো ভর্তিবাণিজ্য হয় না। শিক্ষার্থীদের কাছ থেকে অন্যায্য কোনো অর্থ হাতিয়ে নেয়া হয় না। ভর্তিপ্রক্রিয়ায় কোনো ধরনের অস্বচ্ছতার প্রমাণ খোঁজে পাওয়া মুশকিল। শিক্ষার্থীদের সামগ্রিক সুযোগ-সুবিধার বিষয়গুলো কওমি মাদরাসায় যেভাবে বিবেচনা করা হয় অন্য কোনো শিক্ষাব্যবস্থায় তা আছে বলে আমাদের জানা নেই। অস্বচ্ছল ও দারিদ্র পরিবারের একটি সন্তানও সহজেই কওমি মাদরাসা শিক্ষার ব্যয়ভার বহন করতে পারে। অক্ষম ও অস্বচ্ছল শিক্ষার্থীদের পূর্ণ দায়িত্ব প্রতিষ্ঠান নিয়ে থাকে।
মাদরাসা কর্তৃপক্ষ নিজেদের প্রয়োজন থেকেও ছাত্রদের প্রয়োজনটাকে বড় করে দেখে। শিক্ষকদের চাহিদার ন্যূনতম পূরণ না হলেও একনিষ্ঠতার সঙ্গে যেভাবে জ্ঞান বিতরণ করে যান তার কোনো নজির চোখে পড়ে না।
সেশনজট ও বিলম্বিত প্রক্রিয়ার অভিশাপ কী জিনিস তা কওমি মাদরাসার ছাত্ররা জানে না। নকলের কোনো ছড়াছড়ি নেই এখানে। সুষ্ঠু সুন্দর পরিবেশের কারণে নিরবচ্ছিন্নভাবে শিক্ষা গ্রহণের অপূর্ব সুযোগ একমাত্র কওমি মাদরাসাতেই রয়েছে। এসব বিষয় চর্চিত হওয়ার না কারণে অনেকে তা জানে না।
তবে সময় ও বাস্তবতার সঙ্গে মিল রেà¦