বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা

পাকিস্তানের সংসদ নির্বাচনে হাফিজ সাঈদের ছেলে ও জামাতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: পাকিস্তানে আগামী ২৫ জুলাই জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন হাফিজ সাঈদের জামাতা ও ছেলে।

পাকিস্তান নির্বাচন কমিশন হাফিজ সাঈদকে সাধারণ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করার অনুমতি দিয়েছে।

দৈনিক ডনের এক প্রতিবেদনে জানা যায়, হাফিজ সাঈদের ছেলে হাফিজ তালহার পার্লামেন্ট  নির্বাচনে ৯১ শরগাছা ও জামাতা হাফিজ খালিদ ওয়াদে আসন থেকে নির্বাচনে লড়বেন বলে জানিয়েছেন পাকিস্তান তথ্য বিভাগের ডেপুটি চেয়ারম্যান আহমেদ নাদিম।

নির্বাচন কমিশন এমএলএল প্রথমে তাদের নিবন্ধন করতে অস্বীকার করলেও পরবর্তিতে মানোনয়ন দেয়া হয়।

হাফিজ সাইদের দল জামাত-ই-দীনকে রাজনৈতিক দল হিসেবে বিবেচিত না করার কারণে এ সমস্যা হয়েছে বলে জানায় নির্বাচন কমিশন। কারণ এ দলকে একবার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিলো।

তালহা সাঈদ ও হাফিজ খালিদ চেয়ার মার্কা নিয়ে নির্বাচন করবেন। তাদের দল অন্য কোনো রাজনৈতিক জোটে যাবে না বলেও ঘোষণা করেছে।

তালহা সাঈদের বিপরীতে তার এলাকায় ড.জুলফিকার ভাট্টি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর পক্ষ থেকে নির্বাচনে লড়বেন।

সূত্র: ডন অনলাইন

২৩ বছর যাবত বিনামূল্যে কুরআন বাইন্ডিং করছেন হাজি ওমর

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ