শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

জামেউল আযহারের শায়খ মুওয়াওয়িজ হানাফির ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ আমিমুল ইহসান: মিশরের জামেউল আযহারের বয়োবৃদ্ধ শায়খ মুওয়াওয়িজ এওয়াজ ইবরাহিম হানাফি আযহারি ২০ জুন বুধবার ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ১০৬ বছর।

তিনি উসুলুদ দ্বীন বিভাগ হতে ৭৯ বছর পূর্বে অধ্যয়ন সমাপ্ত করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি এ বিভাগের উন্নয়নে অনেক খেদমত আঞ্জাম দেন। তাঁর মৃত্যুতে আযহারিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

শায়খ ইবরাহিম হানাফির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন শায়খুল আযহার ড. আহমদ আত তাইয়্যেব।

বৃহস্পতিবার জুমার নামাযের পর জামেউল আযহার মসজিদে তার নামাযে জানাযা অনুষ্ঠিত হয়।

শায়খ মুওয়াওয়িজ এওয়াজ ইবরাহিম হানাফি মদিনা ইউনিভার্সিটিতে বিভিন্ন বিষয়ে দরস প্রদান করেন। তার অসংখ্য লেকচার ও রচনাবলি রয়েছে।

ইনসানিয়্যাতুল ইবাদাত ফিল ইসলাম, আল-ইসলাম ওয়াল উসরাতুস সায়িদাহ, কাবসুম মিনাল ইসলাম, মালামেহ মিন হাজাদ দ্বীন, জালিকাদ দ্বীনুল কায়্যিম, আল-আওলাদ ওয়াদায়েয়ুল্লাহ ইনদানা, নাফাহাতুল কুরআন, আত-তাকওয়া ওয়াল মুত্তাকুন ফিল কুরআন, ফিলিস্তিন, মিন রাহিকিল ইমান ও আর-রাসূলু ওয়ার রিসালা ফি শেরে আবি তালেব তাঁর অন্যতম রচনা।

এছাড়া পৃথিবীর বিভিন্ন ম্যাগাজিনে তার অসংখ্য কলাম ছাপা হয়েছে। মহান আল্লাহ তাঁকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।

সূত্র : মিসর আল-ইয়াওম।

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ