শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

রাজধানীতে আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বকাপে প্রিয় দল আর্জেন্টিনা হারার কারণে রাজধানীর কাফরুলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। তার নাম জাহিদুল ইসলাম জালাল (৩৫)।

বৃহস্পতিবার (২১ জুন) দিবাগত রাতে কাফরুল থানার ইব্রাহিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইব্রাহিমপুরের বাসিন্দা।

কাফরুল থানার এসআই মোজাম্মেল হক বলেন, গতকাল রাতে আর্জেন্টিনার খেলা দেখে সবাই যখন ঘুমিয়ে পড়েন তখন তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।

তিনি আরও বলেন, খবর পেয়ে আমরা তার মরদেহ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

উল্লেখ্য, গতকাল রাতে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে যায় মেসির আর্জেন্টিনা। এর পরই হতাশা নেমে আসে বাংলাদেশের আর্জেন্টিনা শিবিরে।

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ