শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জন্য জায়গা চূড়ান্ত, ব্যয় হবে ৬২ কোটি টাকা জুলাইয়ের অর্জন একক কোনো ব্যক্তি বা দলের নয়, সবার: প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা হারামাইনের খুতবায় তাকওয়া ও ঈমানি শক্তি বৃদ্ধির গুরুত্ব সারাদেশের হাসপাতাল সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ খামেনির জানাজায় অংশ না নিতে যুক্তরাষ্ট্রের চাপ জমিয়তের রূপনগর ও কাফরুল থানা কমিটি পুনর্গঠন জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান শরিয়া রাষ্ট্র প্রসঙ্গে মির্জা ফখরুলের মন্তব্য ও কিছু কথা গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা

ঢাকায় যোগব্যায়ামে অংশ নিল ১০ হাজার মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভারতীয় হাইকমিশনের সহযোগিতায় অনুষ্ঠিত হলো যোগব্যায়াম।  আন্তর্জাতিক যোগ দিবস সামনে রেখে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র (আইজিসিসি) আয়োজন করে এটির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা অনুষ্ঠানে বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, মাদকাসক্তি থেকে তরুণদের রক্ষায় যোগব্যায়াম একটি শক্তিশালী ও কার্যকর মাধ্যম।

যোগব্যায়াম করলে তরুণরা নিজেদের আরও বেশি সৃজনশীল কাজে নিয়োজিত করতে পারবে বলেও মত দেন তিনি।

ঢাকায় চতুর্থবারের মতো এই আয়োজন করল আইজিসিসি। এবার এ আয়োজনে অংশ নেয় ১০ হাজার মানুষ।

বিভিন্ন ক্রীড়া সংস্থা, যোগ সংস্থা, স্কুলশিক্ষার্থী, বুদ্ধিপ্রতিবন্ধী শিশু, ঢাকা ও ঢাকার বাইরের কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ স্কাউটস আন্তর্জাতিক যোগ দিবস উদ্যাপনে অংশ নেয়। সংস্কৃতি, ক্রীড়া এবং মিডিয়া জগতের তারকাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

খেলার নামে শুরু হলো এ কোন খেলা!

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ