শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাওলানা আব্দুল গনী রহ. জীবন ও স্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন সোমবার দেশে ১২ শতাংশের বেশি শিক্ষার্থী পড়ে মাদরাসায়, বেশি কওমিতে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে মোদি সরকার: যুক্তরাষ্ট্রের সংস্থা তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

বরিশালে ট্রলারডুবি, স্কুলছাত্রীসহ নিখোঁজ ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বরিশাল বাকেরগঞ্জে কারখানা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবে এক স্কুলছাত্রীসহ তিনজন নিখোঁজ হয়েছে। নি‌খোঁজ তিনজনই শিশু ব‌লে জানা গে‌ছে।

র‌বিবার দুপুর ১২টার দি‌কে বা‌কেরগ‌ঞ্জের ডি‌সি রোড পল্টন সংলগ্ন কারখানা নদীতে এই দুর্ঘটনা ঘ‌টে। নি‌খোঁজদের প‌রিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়‌নি।

স্থানীয়রা জানান, ওই ট্রলার‌টি‌তে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিল।

‌বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে বা‌কেরগঞ্জ থানার ও‌সি মো. মাসুদুজ্জামান জানান, একটি যাত্রীবা‌হী ট্রলার কবাই ইউ‌নিয়নে যাওয়ার জন্য কারখানা নদী সংলগ্ন ডি‌সি রোড পল্টু‌নে নোঙর করা ছিল।

নদীতে অব্যাহত ভাঙনের ফ‌লে হঠাৎ ক‌রে নদীর পাড় থে‌কে মা‌টির এক‌টি অংশ ট্রলা‌রের ওপ‌র প‌রে। এরপ‌রই যাত্রীবা‌হী ট্রলার‌টি ডু‌বে যায়। এ ঘটনায় নি‌খোঁজ‌দের উদ্ধা‌রে কাজ চল‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন পু‌লি‌শের এই কর্মকর্তা।

আমাদের বিশ্বাস ও চেতনাকে কেন্দ্র করে বাংলা ভাষায় একটি শক্তিমান স্বাতন্ত্র্য তৈরি হওয়া দরকার

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ