শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

স্বামীর লাশ সামনে হাসপাতালে শাবানার ঈদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঈদের দিন সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিলাপ করছিলেন শাবানা, সামনে স্বামী রনি মিয়ার লাশ।

শুক্রবার রাত ৯টার দিকে ময়মনসিংহের ত্রিশালে মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন বিদ্যুৎ মিস্ত্রি রনি। রাতেই তাকে ঢাকা মেডিকেলে আনা হয়, শনিবার সকাল সোয়া ১০টায় তার মৃত্যু ঘটে।

ঈদ এলেও রনির মৃত্যুতে তার পরিবারের আর আনন্দ নেই। ময়মনসিংহের দেওয়ানগঞ্জের বেলতলীতে তাদের বাসার সবাই এখন বেদনায় ভারাক্রান্ত।

রনির সঙ্গে মোটর সাইকেলে থাকা তার মেয়ে শ্রাবণীও আহত হন। তবে তার আঘাত গুরুতর নয়।

সপ্তম শ্রেণিতে পডুয়া শ্রাবণীর জন্য জুতা কিনতে বেরিয়ে রনি এই দুর্ঘটনায় পড়েন বলে তার শ্যালক সজিব জানান।

তিনি বলেন, শ্রাবণীর ওড়না মোটর সাইকেলের চাকায় পেঁচিয়ে গেলে মোটর সাইকেল রাস্তার পাশের দেয়ালে জোরে ধাক্কা খায়। তাতে রনি গুরুতর আহত হন।

হাসপাতালে ১০১ নম্বর ওয়ার্ডের বারান্দায় রনির স্ত্রী শাবানার বিলাপে পুরো এলাকা ভারী হয়ে যায়।
রনির বাবা বাচ্চু শেখ ছিলেন বাকশূন্য। তিনি বলেন, “আমাদের সবার ঈদ মাটি হয়ে গেল।”

এদিকে জামালপুরের মেলান্দহের ধৌরমুট গ্রামের কলেজে পড়ুয়া কাউসার আহমেদ বৃদ্ধ বাবা আবু তাহেরকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রয়েছেন গত ১০ জুন থেকে। স্ট্রোকের পর বাবাকে হাসপাতালে নিয়ে আসেন তিনি।

ঈদের দিন সকালে কিছু না খেলেও বোন রোজিনা আক্তার বিন্দুকে নিয়ে পাশেই রয়েছেন কাউসার।

ভাই-বোন হাসিমুখে বলেন, ঈদ তাদের ‘মাটি’ হয়নি। বাবার পাশে আছেন, এটাই তাদের সুখ।
ঈদের সকালে চিকিৎসক এসেছিলেন কি না- জানতে চাইলে বিন্দু বলেন, “সকালে একজন ডাক্তার দেখে গেছেন বাবাকে।”

ঈদের সকালে ঢাকা মেডিকেলের বিভিন্ন ওয়ার্ড ঘুরে অন্য সময়ের চেয়ে রোগী কম দেখা যায়। অন্য সময় লিফটের সামনে ভিড় থাকলেও এখন কেউ নেই।

একজন সেবিকা বলেন, “ঈদে খুব জরুরি না হলে কেউ হাসপাতালে থাকতে চায় না। তবে আগামীকাল থেকেই রোগী বেড়ে যাবে।”

স্কটল্যান্ডের গ্লাসগো শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আর্ট স্কুল পুড়ে ছাই

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ