বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

ভারতে ঈদের চাঁদ নিয়েও বিড়ম্বনা; কাটছে না ধোঁয়াশা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ আদনান
দেওবন্দ থেকে

ভারতে রমজানের চাঁদ নিয়ে বিড়ম্বনার পর এবার ঈদের চাঁদ নিয়েও চলছে বিড়ম্বনা৷ রমজানের চাঁদ নিয়ে বিড়ম্বনার ফলে ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশের একদিন আগে রোজা শুরু হলেও বহুস্থানে রোজা শুরু হয়েছে বাংলাদেশের সাথেই৷

এবার রমজানের চাঁদের পরে ঈদের চাঁদ নিয়েও শুরু হয়েছে বিড়ম্বনা৷ ফলে গুজরাত, মোবারকপুর, আজমগড়, ঢাবেল, বান্দা ও বানাসকাটাসহ একাধিক স্থানে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে ১৫ তারিখ শুক্রবার ঈদ হবে বলে ঘোষণা করেছে স্থানীয় চাঁদ কমিটিগণ৷

গুজরতের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিষ্ঠানসহ জমিয়তে উলামায়ে হিন্দ গুজরাতের অফিসিয়াল পেইজেও ঘোষণা হয়েছে ঈদুল ফিতর শুক্রবার ৷ দারুল উলুম দেওবন্দের মজলিসে শুরার অন্যতম সদস্য আহমাদ খানপুরী সাহেবও জানিয়েছেন গুজরাতে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে ঈদ শুক্রবার৷

অপরদিকে দেওবন্দ ও দিল্লি জামে মসজিদসহ একাধিক প্রতিষ্ঠান থেকে ঘোষণা হয়েছে ভারতে ঈদুল ফিতির শনিবার৷

গুজরাতসহ অন্যান্য স্থান থেকে চাঁদের ঘোষণা এলে দারুল উলুম দেওবন্দের উস্তাদগণ তৎক্ষণাত দেওবন্দের মেহমান খানায় এক জরুরি বৈঠকে বসেন৷ বৈঠকের পরে সিদ্ধান্ত জানানো হয় ভারতে শুক্রবারে নয় বরং ঈদ হবে শনিবার৷

চাঁদের বিড়ম্বনা প্রদেশ ভিত্তিক হলেও সমস্যা কিছুটা লাঘব হতো বলে ধারণা অনেকের৷ কিন্তু দেখা যাচ্ছে চাঁদের বিড়ম্বনা প্রদেশ ভিত্তিক না হয়ে একই প্রদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন পরিস্থিতি৷ ফলে বিড়ম্বনার ধকলটা সইতে হচ্ছে একটু বেশিই৷

ভারতে চাঁদের চলমান পরিস্থিতি নিয়ে দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতী আবুল কাসিম নোমানী জানিয়েছেন ভারতের উল্লেখযোগ্য উল্লেখযোগ্য চাঁদ বিশেজ্ঞদের মতে শুক্রবার ঈদ হওয়ার ক্ষীণ সম্ভাবনাও নেই৷ তবুও আমরা চাঁদ দেখার চেষ্টা করেছি৷ কিন্তু চাঁদ নজরে আসেনি৷ তাই ঈদ শুক্রবারে নয় বরং শনিবারে৷

চাঁদ দেখা গেছে সৌদি-ইন্দোনিশিয়ায়, শুক্রবার ঈদ

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ