শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাওলানা আব্দুল গনী রহ. জীবন ও স্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন সোমবার দেশে ১২ শতাংশের বেশি শিক্ষার্থী পড়ে মাদরাসায়, বেশি কওমিতে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে মোদি সরকার: যুক্তরাষ্ট্রের সংস্থা তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

নির্বাসিত ইহুদিদের ইরাকে ফেরার অনুমতি নবনির্বাচিত শিয়া নেতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ১৯৫০ - ৬০ দশকে ইরাক থেকে নির্বাসিত মোট জনসংখ্যার প্রায় ২ শাতাংশ ইহুদি আবার ইরাকে ফিরতে পারবেন বলে জানিয়েন ইরাকের নতুন নেতা মুকতাদা আল-সদর তিনি তাঁদের স্বাগত জানাবেন। মার্কিন সাময়িকী নিউজউইকে এ তথ্য জানানো হয়।

গত মাসে দেশটির পার্লামেন্ট নির্বাচন বিজয়ী শিয়া সম্প্রদায়ের ধর্মীয় নেতা মুকতাদা আল-সদর কট্টর মার্কিনবিরোধী বলে পরিচিত।

আল-সদরের এক অনুসারীর জানতে চেয়েছিলেন, অতীতের শাসনকালে বৈষম্যনীতির কারণে যেসব ইহুদি ইরাক ছেড়ে গেছেন, তাঁরা ফিরতে পারবেন কি না। জবাবে তিনি বলেন, তাঁরা (ইহুদি) যদি ইরাকের প্রতি অনুগত থাকেন, তাহলে তাঁদের স্বাগত। তাঁরা ফিরলে পুরোপুরি নাগরিক অধিকার পাবেন।

ইরাকের সংবিধান বর্তমানে ইহুদিবাদকে ধর্মীয় স্বীকৃতি দেয় না। তবে দেশটিতে আইএসের পতন ও সার্বিক সহিংসতা কমে যাওয়ায় অনেক ইহুদি দেশে ফিরতে চাইছেন বলে সাম্প্রতিক খবরে বলা হচ্ছে।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ