বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

ইবি’র ৫ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী পদক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনুষদভিত্তিক সর্বোচ্চ ফলধারী ৫ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭ প্রাপ্তির জন্য মনোনীত হয়েছেন।

শনিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার হিলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক স্নাতক শ্রেণিতে মেধায় অসামান্য অবদান রাখায় এ পদক দেওয়া হচ্ছে বলে জানা গেছে। তবে এ স্বর্ণপদক কখন দেওয়া হবে সে বিষয়ে ইউজিসির পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা সূত্রে জানা যায়, ২০১৭ সালের স্নাতকোত্তর শ্রেণির মনোনীত শিক্ষার্থীরা হলেন- ধর্মতত্ত্ব অনুষদভুক্ত আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মাকসুদ ইকবাল, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগের বুলবুল আহমেদ, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এস এম নাহিদুল ইসলাম, আইন ও শরীয়াহ অনুষদভুক্ত আইন বিভাগের ওয়াজিদুর রহমান এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের রেজানুর রহমান।

২০০৫ সাল থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) মেধাবী শিক্ষার্থীদের
প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেওয়া শুরু করেছে। সম্প্রতি ইউজিসির নিজস্ব ওয়েবসাইটে এ পদকের জন্য মনোনীত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নাম প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন : প্লাস্টিক বন্ধে আইনের প্রয়োগ চায় টিআইবি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ