শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ওমরা পালনে বাধা; কাতার সরকারের তীব্র সমালোচনা বিরোধী নেতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহিব্বুল্লাহ মামুন: কাতারের বিরোধীদলীয় নেতা শায়খ সুলতান বিন সাহিম কাতারের জনগণকে হজ ও ওমরা পালনে বাধা দেওয়ার অভিযোগে কাতার সরকারের সমালোচনা করেছেন।

শুক্রবার এক বয়ানে শায়খ সুলতান বলেন, দোহা সরকার কাতারের জনগণকে হজ ও ওমরা পালনে বাধা প্রদান করে বড় পাপ করেছে। খবর আল আরাবিয়ার।

শায়খ সুলতান বিন সাহিম বলেন, যদিও সৌদি সরকার রাজনৈতিক মতবিরোধের কারণে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, তবে তারা আমাদের দেশের মানুষদের পবিত্র ওমরা পালনের পথ করে দিয়েছে।

কিন্তু নতুন করে অভিযোগ উঠেছে, কাতার সরকার নাগরিকদের ওমরা পালনে বাধা প্রদান করে আসছে। এ কারণে তিনি দোহাকে দায়ী করেন এবং সরকারের তীব্র সমালোচনা করেন।

তিনি বলেন, অবশ্যই এমন একদিন আসবে, যেদিন কাতারের মানুষ তোমাদের এ পদক্ষেপ ওহজ-ওমরা আদায়ে প্রতিরোধের হিসাব নেবে। কতই না বড় গোনাহ- যা তোমরা তোমাদের কাঁধে বহন করছো! অথচ তোমরা আল্লাহকে ভয় করছো না এবং নিজের স্বার্থ ব্যতীত অন্য কোনো চিন্তাও করছো না।

পাকিস্তানের সৌদি দূতাবাস বলছে, গত বৃহস্পতিবার ইসলামাবাদে কাতার দূতাবাসের এক বিবৃতিতে কাতারি নাগরিকদের ওমরা পালনে বাধা দেওয়ার ব্যাপারে শুধুমাত্র সৌদি সরকারকে দোষী করা হতাশাজনক।

উল্লখ্যে, গত বছরের জুন থেকে কাতারের ওপর সব ধরনের অবরোধের পর সেখানে সরাসরি বিমান চলাচলও বন্ধ রয়েছে। হজযাত্রীরা সরাসরি বিমানে করে হজ করতে আসতে পারত না। এটাই প্রথম ঘটনা এক বছরের মধ্যে দুদেশের সর্ম্পক অবনতির পর কাতারের ওমরাহ পালনকারীদরে জন্য সৌদিতে আসার অনুমতি দিয়েছে।

তবে সৌদি হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়ের অভিযোগ, কাতার সরকার সে দেশের নাগরিকদের ওমরা পালন করতে বাধা সৃষ্টি করছে।

আল আরাবিয়া থেকে মুহিব্বুল্লাহ মামুনের অনুবাদ

নাগরিকদের ওমরা পালনে বাধা দিচ্ছে কাতার: সৌদি

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ