শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


১১ দলীয় জোটে সমঝোতা, কে কত আসন পেলো দেখে নিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় জোটের মধ্যে আসন সমঝোতা হয়েছে। এই সমঝোতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বোচ্চ ১৭৯টি আসন পেয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত পৌনে ৯টার পর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই আসন বণ্টনের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সমঝোতা অনুযায়ী ২৫৩টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১১ দলীয় জোটের মধ্যে ১০টি দলের সঙ্গে আসন নিয়ে সমঝোতা সম্পন্ন হয়েছে। বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি জোটে থাকলেও এই মুহূর্তে তাদের জন্য আসন বণ্টন করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে বলে জানানো হয়।

সমঝোতা অনুযায়ী জামায়াতে ইসলামী পেয়েছে ১৭৯টি আসন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৩০টি আসন। বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২০টি এবং খেলাফত মজলিস পেয়েছে ১০টি আসন। লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বাংলাদেশ) পেয়ে