শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

উপযুক্ত কর্মসূচি উপযুক্ত সময়ে দেওয়া হবে: মওদুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  নিরপেক্ষ নির্বাচন ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে শিগগিরই কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন বিএনপির এই নেতা।

মওদুদ বলেন, ‘একটু ধৈর্য ধরেন, অপেক্ষা করুন। উপযুক্ত সময়ে উপযুক্ত কর্মসূচি দেওয়া হবে এবং সেই কর্মসূচি কঠোর কর্মসূচি হবে।

এটার কোনো নরম বা ওই যে ভদ্রলোকের শান্তিপূর্ণ কর্মসূচি হবে না। কারণ, আমরা জানি কোনো ফ্যাসিবাদী সরকারকে, কোনো স্বৈরাচারী সরকারকে নিয়মতান্ত্রিক উপায়ে উৎখাত করা যায় না।’

সরকার খালেদা জিয়াকে মানসিকভাবে কষ্ট দিয়ে জাতীয় নির্বাচনের বাইরে রাখার উদ্দেশ্যেই তাঁর জামিন বিলম্ব করছে বলে অভিযোগ করেন ব্যারিস্টার মওদুদ।

সাবেক এই আইনমন্ত্রী আরো বলেন, বিএনপি খালেদা জিয়ার মামলা খারিজ চায় না, জামিন চায়। খালেদা জিয়ার জামিন বিলম্বিত করা সরকারের হীনম্মন্যতার পরিচয়ই বহন করে বলেও মন্তব্য করেন তিনি।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিশেষ আদালত।

এরপর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরোনো কারাগারকে বিশেষ কারাগার ঘোষণা দিয়ে তাঁকে সেখানেই রাখা হয়েছে। এ মামলায় হাইকোর্টে জামিন পান খালেদা জিয়া।

তবে মামলার বাদী রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন এ আদেশের বিরুদ্ধে আবেদন করলে আপিল বিভাগে তাঁর জামিন আটকে যায়।

আরো পড়ুন- রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সেনাবাহিনী ও সরকারের বৈঠক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ