বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

সিরিয়ায় সন্ত্রাসীগোষ্ঠীর উপর ইরাকের বিমান হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সিরিয়ায় উগ্র সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের অবস্থানে আবারও বিমান হামলা চালিয়েছে প্রতিবেশী দেশ ইরাক। দুই দেশই ওই সন্ত্রাসীদের কবল থেকে মুক্তি পাওয়ার প্রচেষ্টা জোরদার করেছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ইরাকের সামরিক বাহিনী বলেছে, বিমান বাহিনীর এফ-১৬ জঙ্গিবিমান নিয়ে সিরিয়ার সন্ত্রাসী অবস্থানে হামলা চালানো হয়েছে। তবে কোথায় হামলা করা হয়েছে তার সঠিক স্থানের নাম জানায়নি ইরাক। খবর স্পুটনিকের।

গত বছর থেকে ইরাকের সামরিক বাহিনী সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের বিরুদ্ধে এ ধরনের বেশ কয়েকটি অভিযান চালিয়েছে। ইরাক সরকার বেশ কয়েকবার বলেছে, উগ্রপন্থী সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে তারা সিরিয়ার সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করছে।

প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদির কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী সিরিয়ার সন্ত্রাসীদের ওপর কঠোর হামলা চালানোর নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন : আমেরিকাকে সিরিয়ার ভূমি ত্যাগ করতে হবে: আসাদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ