মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভূঞাপুরে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন করলে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা আরোপ: স্বরাষ্ট্রমন্ত্রী এখন সংবিধান সংশোধন করেই নতুনভাবে সংস্কারের উপকার পেতে হবে ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে নাগরিকদের কঠোর সতর্কতা পাকিস্তানের বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ, দোয়া কামনা রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট

মোদীকে হত্যার ষড়যন্ত্র ফাঁস!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মতোই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুনের ছক কষছে মাওবাদীরা। আদালতে এমনটাই দাবি করেছে পুণের পুলিশ।

বৃহস্পতিবার পুণের একটি আদালতে পুণে পুলিশের আইনজীবী উজ্জ্বলা পাওয়ার দাবি করেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ধাঁচেই মোদিকে খুনের ছক কষছিল ভারতে নিষিদ্ধ মাওবাদী সংগঠনের সদস্যরা।

কয়েক দিন আগে নিষিদ্ধ সংঘঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ মাওবাদীকে গ্রেপ্তার করে পুণে পুলিশ। তাদের কাছ থেকে বেশ কয়েকটি চিঠি বাজেয়াপ্ত করা হয়। পুলিশের দাবি, সেই চিঠিগুলোর মধ্যেই একটি চিঠিতে লেখা ছিল মাও সংগঠনটির অস্ত্র কেনার জন্য ৮ কোটি টাকা প্রয়োজন। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মতো আরও একটি হত্যার ছক রয়েছে। সেজন্য একটি এম-৪ রাইফেল এবং চার লাখ রাউন্ড গুলি কিনতে হবে।

চিঠিটিতে আরও লেখা ছিল, রাজীব গান্ধীর মতোই প্রধানমন্ত্রীর রোড শোগুলোকে টার্গেট করছে নিষিদ্ধ সংগঠনটি। ২১ মে, ১৯৯১ তামিলনাড়ুর শ্রীপুরমবদুরে প্রকাশ্য জনসভায় খুন করা হয়েছিল রাজীব গান্ধীকে। প্রাক্তন প্রধানমন্ত্রীর গলার মালায় টাইম বোমা লাগিয়ে তাকে খুনের ছক কষেছিল নিষিদ্ধ সংগঠন এলটিটিই।

এলটিটিই কমান্ডার ধানু এই কাজ সম্পন্ন করেন। দেশ হারায় সবচেয়ে তরুণ প্রধানমন্ত্রীকে। পুলিশের সন্দেহ, সেই একই ভঙ্গিমায় নরেন্দ্র মোদির রোড শোতে বিস্ফোরণ ঘটানোর ছক ছিল সিপিআই (মাওবাদী) সংগঠনটির।

আরও পড়ুন : মোদীকে কঠোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ