মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভূঞাপুরে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন করলে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা আরোপ: স্বরাষ্ট্রমন্ত্রী এখন সংবিধান সংশোধন করেই নতুনভাবে সংস্কারের উপকার পেতে হবে ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে নাগরিকদের কঠোর সতর্কতা পাকিস্তানের বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ, দোয়া কামনা রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট

নির্বাচনের অনুমতি পেলেন নির্বাসিত জেনারেল মোশাররফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: পাকিস্তানের সাবেক সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফকে শর্তসাপেক্ষে সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

প্রধান বিচারপতি সাকিব নিসার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় দেন বৃহস্পতিবার (৭ জুন)।২০১৬ সাল থেকে দুবাইয়ে নির্বাসিত ৭৪ বছর বয়সী মোশাররফকে ২৫ জুলাইয়ের নির্বাচনে অংশ নিতে হলে ১৩ জুনের মধ্যে কোর্টে হাজিরা দিতে হবে। এটাই কোর্টের শর্ত। তবে কোর্ট এ নিশ্চয়তা দিয়েছে যে, হাজিরা দিতে এলে তাকে গ্রেফতার করা হবে না।

২০১৩ সালে পেশোয়ার হাইকোর্ট মোশাররফকে নির্বাচনের অংশ নেওয়ার জন্য আজীবন নিষেধাজ্ঞার রিভিউ পিটিশন স্থগিত করেন।

২০১৬ সাল থেকে অল মুসলিম লিগ প্রধান জেনারেল মোশাররফ দুবাইয়ে বসবাস করছেন। তবে কোর্ট অনুমতি দিলেও পাকিস্তানের সাবেক এই প্রেসিডেন্ট ও সেনাপ্রধানের পাসaপোর্ট, আইডি কার্ড ব্লক করা।

কোনো দেশেই বৈধভাবে তার যাওয়ার উপায় নেই। রায়ের পর তিনি কীভাবে নিজদেশে ফিরবেন কিংবা আদৌ ফিরবেন কিনা এ বিষয়ে কিছুই জানা যায়নি এখনো।

আরো পড়ুন- কর দিতে হবে না আড়াই লাখ টাকা পর্যন্ত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ