মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে নাগরিকদের কঠোর সতর্কতা পাকিস্তানের বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ, দোয়া কামনা রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু

গাজায় ইসরায়েলি হামলা; ৫৫ সাংবাদিক আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সেনারা হামলা চালিয়েছে। ওই হামলায় ইসরায়েলি সেনার গুলিতে আহত হয়েছেন অন্তত ৫৫ সাংবাদিক। গাজা সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এক বিবৃতিতে গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, ফিলিস্তিনের গাজায় আসা ১২৫ সংবাদকর্মীর মধ্যে ৫৫ জন ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়েছেন। মে মাসে আসা সাংবাদিকদের মধ্যে ইসরায়েলি সেনাদের আক্রমণে নয়জন গুলিবিদ্ধ, আটজন বিস্ফোরণে, ১৭ জন গ্যাস-বোমা ও ২১ জন বিভিন্নভাবে আহত হয়েছেন।

এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরে চারটি লাইভ সম্প্রচার বহনকারী যানবাহনে গ্যাসবোমা হামলা চালায় বলেও উল্লেখ করা হয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মার্চ থেকে এ পর্যন্ত ১২৩ জন ফিলিস্তিনি মারা গেছেন। তাদের মধ্যে ১২ শিশু, দুজন ডাক্তার, দুজন সাংবাদিক রয়েছেন।

এছাড়া ১৩ হাজার ৬৭২ জন মানুষ আহত হয়েছেন। যাদের মধ্যে ৭ হাজার ৪৫১ জন সরাসরি ইসরাইলি সেনাদের গুলিতে আহত হন।

খবর: মিডল ইস্ট মনিটর

‘আত্মঘাতী হামলা হারাম’ ফতোয়া জারির পরই আলেমদের উপর হামলা; নিহত ১৪


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ