বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

‘আত্মঘাতী হামলা হারাম’ ফতোয়া জারির পরই আলেমদের উপর হামলা; নিহত ১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আাওয়ার ইসলাম: প্রথমবারের মতো ‘আত্মঘাতী হামলা হারাম’ ফতোয়া দিয়েছিলেন আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় অথরিটি উলামা কাউন্সিল। তাদের জারিকৃত ফতোয়ায় আত্মঘাতি হামলাকে হারাম ঘোষণা করা হয়।গতকাল সোমবার এ ফতোয়া দেয়ার কিছ্ক্ষুণ পরই তারা আত্মঘাতির হামলার শিকার হয়েছিলেন।

কাবুলে অনুষ্ঠিত এ বৈঠকে দেশটির নানা প্রদেশের অন্তত ২ হাজার উলামা, ধর্মীয় নেতা ও আইনবিদের সমন্বিত কাউন্সিল এ ফতোয়ার ওপর একমত হয়েছিলেন। বৈঠকে তারা আফগান সরকার বাহিনী, তেহরিকে তালেবান ও অন্যান্য সশস্ত্র সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলেন যেন অবিলম্বে যুদ্ধ বন্ধ করে দেওয়া হয় ও আলোচনার বৈঠকে বসা হয়।

উল্লেখ্য, সোমবার রাজধানী কাবুলে আলেমদের দুই দিনের এক শান্তি সমাবেশে মোটর সাইকেলবাহী একজন আত্মঘাতী হামলাকারি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। এতে নিহত হয়েছে চৌদ্দ জন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছে। তাদের মাঝে ৭ জন আলেমসহ ৪ জন নিরাপত্তাকর্মীও রয়েছে। এছাড়া আহত হয়েছে ১৭ জন।

সূত্র: আল আরাবিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ