শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব

আফগান প্রতিনিধি দল পাকিস্তানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, স্বরাষ্ট্রমন্ত্রী, গোয়েন্দা প্রধান ও সেনাবাহিনী প্রধানসহ উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি প্রতিনিধি দল আলোচনার জন্য রোববার (২৭ মে) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পৌছেছেন।

যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বর্তমানে যে অচলাবস্থা চলছে তা নিরসনের উপায় নিয়ে আলোচনার জন্য তারা ইসলামাবাদ আসেন। গত দুই বছরে এটাই আফাগানিস্তান থেকে পাকিস্তানে এত উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সফর।

সম্প্রতি দুই দেশ আলোচনার মাধ্যমে তাদের সমস্যা ও ক্ষোভগুলো নিরসনের ব্যাপারে একমত হয়। ইসলামাবাদের পৌছানের পরপরই আফগান প্রতিনিধি দল পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনারেল নাসের খান জানজুয়ার সঙ্গে আলোচনার জন্য চলে যান।

প্রতিনিধি দলটির পাকিস্তান সেনাবাহিনীর সদরদফতরে যাওয়ারও কথা রয়েছে। সেখানে উভয় পক্ষ সীমান্ত নিরাপত্তা ও আফগান শান্তি প্রক্রিয়া নিয়ে সুগভীর আলোচনা করবেন।

চলতি মাসের গোড়ার দিকে দুই দেশ আফগান-পাকিস্তান এ্যাকশন প্লান ফর পিস এন্ড সলিডারিটি (আপাপস) কার্যকর করার ব্যাপারে যে চুক্তিতে পৌছে তারই প্রেক্ষাপটে আফগান প্রতিনিধি দলের এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আপাপস আরো জোরদার করতে একমত হয় উভয়পক্ষ। দুই দেশের মধ্যে আস্থা শক্তিশালী করতে যৌথ উদ্যোগ গ্রহণেও সম্মত হয় তারা।

দ্বিপাক্ষিক লেনদেনের সকল পর্যায়ে পারস্পরিক আস্থা জোরদার এবং আন্ত:ক্রিয়া গভীর করতে আপাপস একটি কাঠামো তৈরি করছে।

এর মাধ্যমে দ্বিপক্ষীয় উদ্বেগের ক্ষেত্রগুলোতে সমাধান খুঁজে পেতে একটি ম্যাকানিজমও তৈরি করবে।

আপাপসের পূর্ণ বাস্তবায়ন দুই দেশে সন্ত্রাস নির্মূল এবং জনগণের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও উন্নয়ন অর্জনের জন্য ভূমিকা রাখবে বলে উভয় পক্ষ একমত হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ