মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু মাছের আবাসস্থল রক্ষায় নদীর সঙ্গে খালের সংযোগ পুনঃস্থাপন জরুরি: টুকু বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: আহত ২০ মায়ের স্নেহ, তারপর বিচ্ছেদের বেদনা সড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহারের উদ্যোগ লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাকিস্তানে সাধারণ নির্বাচন ২৫ জুলাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাবদুল্লাহ তামিম: আগামী ২৫ জুলাই পাকিস্তানে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার দেশটির প্রেসিডেন্ট মামনুন হোসেন নির্বাচন কমিশনের প্রস্তাব বিবেচনা করে নির্বাচন অনুষ্ঠানের জন্য এ তারিখটি অনুমোদন করেন।

দেশটিতে একই দিনে জাতীয় এবং প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

খবরে বলা হয়, সম্প্রতি নির্বাচন কমিশন ২৫ জুলাই থেকে ২৭ জুলাইয়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে প্রেসিডেন্টের কাছে প্রস্তাব পাঠায়। আগামী ৩১ মে জাতীয় পরিষদ এবং পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের সরকারের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হবে।

এরপর তত্ত্বাবধায়ক সরকার সাময়িক সময়ের জন্য দেশ পরিচালনা ও নির্বাচন আয়োজনের দায়িত্ব নেবে। তবে বর্তমান প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি ও বিরোধী নেতা খুরশিদ শাহর মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী কে হবেন তা এখনো ঠিক হয়নি।

পাকিস্তানের স্বাধীনতার ৭০ বছর পার করছে। এর মধ্যে ২০১৩ সালে দেশটিতে প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার বদল হয়। নির্বাচনে জয়ী হয় পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ(পিএমএল-এন)। দলটির নেতা নওয়াজ শরিফ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

কিন্তু গত বছরের জুলাইয়ে সম্পদের হিসাব আড়াল করার অভিযোগে তাকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করে দেশটির সুপ্রিম কোর্ট। এরপর অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে শাহিদ খাকান আব্বাসি।

সূত্র: আল জাজিরা

আরো পড়ুন- রোজাদারকে ইফতার করানোর ফজিলত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ