বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

আদালত অবমাননার দায়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তলব করল হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবালকে হাইকোর্টে তলব করা হয়েছে। আদালত অবমাননার অভিযোগে তাকে জবাবদিহি করার জন্য আদালতে তলব করা হয়।

বার্তা সংস্থা তাসনিম এর বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে,আহসান ইকবাল এখন সৌদিআরব সফরে থাকায় তিনি তার উকিলকে আদালতে পাঠিয়েছিলেন। জিজ্ঞাসাবাদের জন্য হাইকোর্টে সশরীরে উপস্থিত না হয়ে মন্ত্রী সৌদিআরব সফরে যাওয়ায় আদালতের কর্মকর্তারা ক্ষুব্ধ হয়ে তাকে তলব করে।

পাকিস্তান হাইকোর্ট আহসান ইকবালের এই পদক্ষেপের প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক সৌদিআরব সফরকে সন্দেহজনক বলে ঘোষণা করে।

এর আগেও স্বরাষ্ট্রমন্ত্রী তার শারীরিক অসুস্থতার কথা বলে আদালতে উপস্থিত হওয়া থেকে বিরত ছিলেন।

পাকিস্তানের সংবিধান অনুযায়ী সেদেশের সামরিক ও বিচার বিভাগ সম্পর্কে কোনোরকম সমালোচনা বা অবমাননা করা অপরাধ।

আরও পড়ুন : পাকিস্তানের হাজি আবদুল ওয়াহহাবকে মাওলানা সাদের চিঠি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ