বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

কাশ্মীরে পুলিশদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতেরজম্মু ও কাশ্মীরে উপত্যকায় পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনতাইয়ের ঘটনা বেশ বেড়ে গিয়েছে। পুলিশ কর্মীদের মাত্রাতিরিক্ত স্মার্টফোন আসক্তি এর অন্যতম কারণ। এ জন্য জম্মু ও কাশ্মীর পুলিশ সেন্ট্রিদের ডিউটি চলাকালে এ ধরনের গ্যাজেট ব্যবহার নিষিদ্ধ করেছে।

ওই নির্দেশিকা জারি করে এডিজিপি (সশস্ত্র) একে চৌধুরী বলেছেন, স্মার্টফোনে এই আসক্তি শুধু পুলিশের ভাবমূর্তিই খাটো করে না, সেইসঙ্গে তা কোনও ব্যক্তির নিজস্ব নিরাপত্তাও বিপদের মুখে পড়ে।

সাম্প্রতিক অস্ত্র ছিনতাইয়ের ঘটনাগুলিতে দেখা গিয়েছে, কর্তব্যরত অবস্থাতেই বেশিরভাগ সময়ই স্মার্টফোন নিয়ে ব্যস্ত ছিলেন। আর এই কারণেই অস্ত্র ছিনতাইয়ের ঘটনাগুলি ঘটেছে। স্মার্টফোন ব্যবহারের এই প্রবণতা বাড়ছে এবং যার ফলে রাজ্যে, বিশেষ করে উপত্যকায় অস্ত্র ছিনতাই ও পুলিশ কর্মীদের খুনের মতো ঘটনা ঘটছে।

এডিজিপি বলেছেন, এখন থেকে কোনও সেন্ট্রিই ডিউটির সময় কোনওভাবেই স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ