বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে এরদোগানের অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে নিকোলাস মাদুরো ফের নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান।

বার্তা সংস্থা এএফপি বুধবার তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদুলু বলছে, এরদোগান মাদুরোকে টেলিফোনে অভিনন্দন জানান এবং দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করেন।

যদিও সদ্য সমাপ্ত ভেনিজুয়েলার নির্বাচনটি আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও এরদোগান ছাড়া খুব কম বিশ্ব নেতাই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন। যদিও যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের তীব্র নিন্দা জানিয়েছে।

এর আগে নির্বাচনে পুনরায় জয়ী হওয়ায় প্রেসিডেন্ট মাদুরোকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে বেইজিং বলছে, ভেনিজুয়েলার জনগণের পছন্দের ওপর সবার শ্রদ্ধাশীল থাকা উচিত।

আরও পড়ুন : নতুন করে সামরিক অভিযানের ঘোষণা দিলেন এরদোগান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ